নজর বিডি

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

নজরবিডি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৩০ মে) দুপুরে বড়বাজার সংলগ্ন গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুর ইসলাম তৌফিক, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবীর দরা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, শেখ হাসিবুর রহমান হাসিব, আজিজুর রহমান বেনোসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

সমগ্র আলোচনা সভা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন।

বিষয় : নজরবিডি সংবাদ গোপালগঞ্জ সংবাদ, জিয়াউর রহমান, মৃত্যুবার্ষিকী, গোপালগঞ্জ বিএনপি, ডা. কেএম বাবর, শরীফ রফিকুজ্জামান, আলোচনা সভা, দোয়া মাহফিল Gopalganj News, Ziaur Rahman, Death Anniversary, Gopalganj BNP, Dr KM Babar, Sharif Rofiquzzaman, Discussion Meeting, Doa Mahfil

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৩০ মে) দুপুরে বড়বাজার সংলগ্ন গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুর ইসলাম তৌফিক, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবীর দরা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, শেখ হাসিবুর রহমান হাসিব, আজিজুর রহমান বেনোসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

সমগ্র আলোচনা সভা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত