নজর বিডি

দেবীনগরে মিলবে আধুনিক ট্রাভেল সেবা

পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও নির্ভরযোগ্য ভ্রমণ সেবামূলক প্রতিষ্ঠান ‘পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি’। 

আধুনিক, মানসম্মত ও বিশ্বস্ত ট্রাভেল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই এজেন্সির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ হারুন, প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা।

মামুনুর রশিদ (সভাপতি, প্রগতি সংঘ), নূর মোহাম্মদ (সভাপতি, দেবীনগর যুবদল বিএনপি), মোহাম্মদ জহুরুল ইসলাম (যুবদল নেতা) সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গ্রাহকরা দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ সব ধরনের ট্রাভেল সেবা অত্যন্ত নির্ভরযোগ্যতার সাথে পাবেন। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বাড়ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে এবং স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা— সততা, দক্ষতা ও চমৎকার গ্রাহকসেবার মাধ্যমে ‘পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি’ খুব অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, দেবীনগর, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি, ট্রাভেল এজেন্সি উদ্বোধন, ধুলাউড়ি হাট, হারুনুর রশিদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ সেবা Chapainawabganj, Debinagar, Peace International Travels Agency, Travel Agency Inauguration, Dhulauri Hat, Harunur Rashid Harun, Chapainawabganj News, Air Ticket Booking, Visa Processing, Hajj and Umrah Services

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও নির্ভরযোগ্য ভ্রমণ সেবামূলক প্রতিষ্ঠান ‘পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি’। 

আধুনিক, মানসম্মত ও বিশ্বস্ত ট্রাভেল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই এজেন্সির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ হারুন, প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা।

মামুনুর রশিদ (সভাপতি, প্রগতি সংঘ), নূর মোহাম্মদ (সভাপতি, দেবীনগর যুবদল বিএনপি), মোহাম্মদ জহুরুল ইসলাম (যুবদল নেতা) সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গ্রাহকরা দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ সব ধরনের ট্রাভেল সেবা অত্যন্ত নির্ভরযোগ্যতার সাথে পাবেন। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বাড়ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে এবং স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা— সততা, দক্ষতা ও চমৎকার গ্রাহকসেবার মাধ্যমে ‘পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি’ খুব অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত