চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও মেধার মূল্যায়নে সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
গতকাল ৩০ মে সন্ধ্যা ৭টায় প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনুর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব হারুনুর রশিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকাত আলী উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব মারুফ আফজাল রাজন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
জনাব নজরুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা। সারোয়ার জাহান সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ সাবেক চেয়ারম্যান, দেবীনগর ইউনিয়ন পরিষদ। জনাব সাদিকুল ইসলাম সভাপতি, দেবীনগর বিএনপি।
অনুষ্ঠানে দেবীনগর প্রগতি সংঘের সকল সদস্যবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবারও ২০২৬ সালে দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৭১ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। যার বিবরণ নিচে দেওয়া হলো:
| ক্যাটাগরি | শিক্ষাবর্ষ/বছর | শিক্ষার্থীর সংখ্যা |
| এসএসসি (SSC) উত্তীর্ণ | ২০২৪-২৫ | ৪৩ জন |
| হাফেজ ও হাফেজা | ২০২৫-২৬ | ১৬ জন |
| পাবলিক বিশ্ববিদ্যালয় | ২০২৫ | ১২ জন |
| সর্বমোট | ৭১ জন |
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন,
“দেবীনগর প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, বনায়ন, খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রগতি সংঘ আগামীতে আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সমাজ উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার তুলে দেন।
বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, দেবীনগর প্রগতি সংঘ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬, হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদ, প্রগতি সংঘ দেবীনগর, দেবীনগর নিউজ, শিক্ষার্থী সম্মাননা Chapainawabganj, Debinagar Progoti Songho, Merit Award 2026, Student Reception, Harunur Rashid, Chapainawabganj News, Progoti Songho Debinagar, Education News Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও মেধার মূল্যায়নে সংগঠনটির এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
গতকাল ৩০ মে সন্ধ্যা ৭টায় প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনুর রশিদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব হারুনুর রশিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শওকাত আলী উপসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জনাব মারুফ আফজাল রাজন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
জনাব নজরুল ইসলাম সাবেক ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা। সারোয়ার জাহান সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ সাবেক চেয়ারম্যান, দেবীনগর ইউনিয়ন পরিষদ। জনাব সাদিকুল ইসলাম সভাপতি, দেবীনগর বিএনপি।
অনুষ্ঠানে দেবীনগর প্রগতি সংঘের সকল সদস্যবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় এবারও ২০২৬ সালে দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ৭১ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। যার বিবরণ নিচে দেওয়া হলো:
| ক্যাটাগরি | শিক্ষাবর্ষ/বছর | শিক্ষার্থীর সংখ্যা |
| এসএসসি (SSC) উত্তীর্ণ | ২০২৪-২৫ | ৪৩ জন |
| হাফেজ ও হাফেজা | ২০২৫-২৬ | ১৬ জন |
| পাবলিক বিশ্ববিদ্যালয় | ২০২৫ | ১২ জন |
| সর্বমোট | ৭১ জন |
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন,
“দেবীনগর প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, বনায়ন, খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রগতি সংঘ আগামীতে আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সমাজ উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার তুলে দেন।

আপনার মতামত লিখুন