ডুমুরিয়ার চুকনগরে দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসন, দায়ী ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং খুলনার চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’।
আজ ৩ জুন (বুধবার) দুপুর ১২টায় চুকনগর বাজার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ ও শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
চুকনগর আটলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘খুলনার সময়ের খবর’-এর সম্পাদক সরদার বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন, “খুলনার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি এখন চরম সংকটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নীরবতা কোনোভাবেই কাম্য নয়। আমরা চুকনগরের জনদুর্ভোগ লাঘব ও খুলনার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রাজপথে নেমেছি।”
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে খুলনায় খুন, রাহাজানি, চুরি ও চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্ত্রের মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা ও কার্যকর নজরদারির অভাবেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট দ্রুত উচ্ছেদ করা।
বাজারের ব্রিজটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করা। বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিবহন কাউন্টারগুলো যানজটমুক্ত স্থানে স্থানান্তর করা। পুলিশ বক্সের নিকটবর্তী স্ট্যান্ড থেকে ইজিবাইক ও মাহিন্দ্র ৩০০ গজ দূরে সরিয়ে নেওয়া। ফুটপাত দখলমুক্ত করা এবং মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা নিয়ন্ত্রণ করা।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ‘দৈনিক জন্মভূমি’র নির্বাহী সম্পাদক রোটাঃ আলহাজ্ব সরদার মোঃ আবু তাহের, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আব্দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, চুকনগর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম মলদার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন এবং ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক শাহাজান জমাদার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক: নিবাস ঢালী, অর্থ বিষয়ক সম্পাদক: সাদিয়া আক্তার ও মাহিয়া আক্তার, প্রচার ও দপ্তর: খন্দকার ইসলামুল হোসাইন (প্রচার), মনিরা ইয়াসমিন মনি (সহ-প্রচার), মোঃ নাজমুল কবির (দপ্তর), মুসলিমা বেগম (সহ-মহিলা বিষয়ক)। থানা ও শাখা নেতৃবৃন্দ: সদর থানার আহ্বায়ক আকরামুল হোসেন, সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক খন্দকার আখিরুল ইসলাম ও শামীম রেজা।
এছাড়াও সংগঠনের সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলাম, হামিদুর রহমান আনু, সোহেল মাহমুদ, আবুল কালাম, আসাদুজ্জামান, আব্দুল হান্নান, ফেরদাউস গাজী, মোঃ রাসেল শেখ, আতাউর রহমান শিমুল, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জাহাঙ্গীর মোড়ল, শেখ মফিজুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন