গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেও বুধবার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। মুক্তি পাওয়ার পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাফটক ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।
বিষয় : নজরবিডি সংবাদ সেলিনা হায়াৎ আইভী, কাশিমপুর কারাগার, জামিনে মুক্তি, নারায়ণগঞ্জ, সাবেক মেয়র, গাজীপুর, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার, সেলিনা হায়াৎ আইভী মুক্তি Selina Hayat Ivy, Kashimpur Jail, Released on Bail, Narayanganj, Former Mayor, Gazipur, Kashimpur Women Central Jail, Selina Hayat Ivy Released

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেও বুধবার সন্ধ্যায় জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ নথিপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। মুক্তি পাওয়ার পর তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাফটক ত্যাগ করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন