নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নগরীর জিইসি মোড় থেকে মিছিলটি বের করা হয়।
‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির যেকোনো ধরনের ‘গুপ্ত মিছিল’ ও অপতৎপরতা প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় নগর ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে।"
মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বলেন, "চট্টগ্রামে মিছিলের নামে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চেয়ে তাদের পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।"
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের ঝটিকা বা গুপ্ত মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা ছাত্রসমাজ কঠোরহস্তে দমন করবে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম ছাত্রদল, ছাত্রলীগ, বিক্ষোভ মিছিল, জিইসি মোড়, চট্টগ্রাম রাজনীতি, নিষিদ্ধ সংগঠন, তারেক রহমান, সাঈদ আল নোমান, গুপ্ত মিছিল Chittagong Chhatra Dal, Chhatra League, Protest Rally, GEC More, Chittagong Politics, Banned Organization, Tarique Rahman, Said Al Noman, Sudden Procession

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বুধবার (৩ জুন) বিকেল ৩টায় নগরীর জিইসি মোড় থেকে মিছিলটি বের করা হয়।
‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির যেকোনো ধরনের ‘গুপ্ত মিছিল’ ও অপতৎপরতা প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশনায় নগর ছাত্রদল এই কর্মসূচি পালন করেছে।"
মহানগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বলেন, "চট্টগ্রামে মিছিলের নামে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চেয়ে তাদের পুনরায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।"
ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রলীগের ঝটিকা বা গুপ্ত মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো চেষ্টা ছাত্রসমাজ কঠোরহস্তে দমন করবে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুল ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন