পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে বাউফল পৌর শহরে এই মিছিলটি বের করা হয়। বাউফল থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বের মধ্যে প্রকাশ্যে এমন মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মিছিলটি শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ঝটিকা এই মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক।
মিছিলের ব্যানারে লেখা ছিল—‘বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।’
মিছিল চলাকালীন নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্ত বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে থানার এত কাছাকাছি কীভাবে এই মিছিল সম্পন্ন হলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "বিষয়টি আমি জানি না। এইমাত্র আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই জানতে পারলাম। তবে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
বিষয় : নজরবিডি সংবাদ বাউফল পটুয়াখালী, ছাত্রলীগ, ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন, বাউফল থানা, আ স ম ফিরোজ, ইবনে ফারুক সৌমিক, স্থানীয় ক্ষোভ, পটুয়াখালী রাজনীতি Bauphal Patuakhali, Chhatra League, Sudden Procession, Banned Organization, Bauphal Thana, ASM Feroz, Ibn Faruk Soumik, Local Panic, Patuakhali Politics

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ৭টার দিকে বাউফল পৌর শহরে এই মিছিলটি বের করা হয়। বাউফল থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বের মধ্যে প্রকাশ্যে এমন মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় স্থানীয় জনগণের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মিছিলটি শহরের রিকশাস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজার এলাকায় গিয়ে শেষ হয়। ঝটিকা এই মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের ছেলে এবং বাউফল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক।
মিছিলের ব্যানারে লেখা ছিল—‘বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপিসহ সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।’
মিছিল চলাকালীন নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফিরোজ ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্ত বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে থানার এত কাছাকাছি কীভাবে এই মিছিল সম্পন্ন হলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "বিষয়টি আমি জানি না। এইমাত্র আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমেই জানতে পারলাম। তবে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন