ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈধ কোনো অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘আধুনিক ল্যাব ওয়ান’ নামের দুটি প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটির পরিচালকেরা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। ফলশ্রুতিতে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া লাইসেন্সবিহীন ল্যাব পরিচালনার দায়ে নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা নগদে আদায় করা হয়।
জনস্বার্থে পরিচালিত এই যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), ডা. মো. জাকির হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
"কোনো ধরনের অনুমোদন ছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালিত হচ্ছিল। তাই এগুলো সিলগালা করা হয়েছে। তবে তারা যদি পরবর্তীতে যথাযথ নিয়ম মেনে সরকারি অনুমোদন নিয়ে আসতে পারে, তবেই সিলগালা খুলে দেওয়া হবে।" — সানজিদা রহমান, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ভুয়া ও অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য বন্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিষয় : নজরবিডি সংবাদ ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ভ্রাম্যমাণ আদালত, অনুমোদনহীন ল্যাব, সানজিদা রহমান, নিউ ল্যাব ডায়াগনস্টিক, আধুনিক ল্যাব ওয়ান, জরিমানা, স্থানীয় সংবাদ Mymensingh, Ishwarganj, Diagnostic Center Sealed, Mobile Court, Unauthorized Lab, Sanjida Rahman, Medical Negligence, Local News Bangladesh, Fined

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈধ কোনো অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘আধুনিক ল্যাব ওয়ান’ নামের দুটি প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটির পরিচালকেরা কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি। ফলশ্রুতিতে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া লাইসেন্সবিহীন ল্যাব পরিচালনার দায়ে নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা নগদে আদায় করা হয়।
জনস্বার্থে পরিচালিত এই যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আরও উপস্থিত ছিলেন সালাউদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), ডা. মো. জাকির হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
"কোনো ধরনের অনুমোদন ছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিচালিত হচ্ছিল। তাই এগুলো সিলগালা করা হয়েছে। তবে তারা যদি পরবর্তীতে যথাযথ নিয়ম মেনে সরকারি অনুমোদন নিয়ে আসতে পারে, তবেই সিলগালা খুলে দেওয়া হবে।" — সানজিদা রহমান, ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং ভুয়া ও অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য বন্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন