নজর বিডি

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’-এর প্রধান জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েক শতাধিক নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন ও মোসাঃ আফিয়া বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য সামগ্রী সরবরাহের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রতারক জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন সময় টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত দেওয়া হয়নি, যার ফলে অনেক পরিবার এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, অভিযুক্ত জেসমিন বর্তমানে প্রতারণার মামলায় জেলহাজতে রয়েছেন। তবে সে যাতে কোনো অবস্থাতেই আদালত থেকে জামিন না পায়, প্রশাসনের কাছে সেই জোর দাবি জানান তারা। একই সাথে দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার চক্রের সাথে জড়িত সকল ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদন ও স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

বিষয় : নজরবিডি সংবাদ চাঁপাইনবাবগঞ্জ, মেসার্স মাসকুরা ট্রেডার্স, জেসমিন, প্রতারণা, মানববন্ধন, ধাইনগর ইউনিয়ন, চাল আত্মসাৎ, জেলা প্রশাসক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সংবাদ, স্থানীয় অপরাধ Chapainawabganj, Mascura Traders, Jasmine Fraud, Human Chain, Relief Card Scam, Dhainagar Union, Local News Bangladesh, Financial Fraud, Chapainawabganj News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সরকারি কর্মসূচির আদলে কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’-এর প্রধান জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪নং ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েক শতাধিক নারী-পুরুষ হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ ফারুক আলী, মোঃ সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মোঃ শুকুরুদ্দীন ও মোসাঃ আফিয়া বেগম প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য সামগ্রী সরবরাহের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় তারা চরমভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, প্রতারক জেসমিনের প্রতিনিধিরা বিভিন্ন সময় টাকা ফেরতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত দেওয়া হয়নি, যার ফলে অনেক পরিবার এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, অভিযুক্ত জেসমিন বর্তমানে প্রতারণার মামলায় জেলহাজতে রয়েছেন। তবে সে যাতে কোনো অবস্থাতেই আদালত থেকে জামিন না পায়, প্রশাসনের কাছে সেই জোর দাবি জানান তারা। একই সাথে দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিন ও তার চক্রের সাথে জড়িত সকল ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে ভুক্তভোগী এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদন ও স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত