নজর বিডি

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর বাদশা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

গত ০৩ জুন, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:৩৫ ঘটিকায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোনারগাঁও থানাধীন বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে স্থানীয় জনৈক মনির হোসেনের মুদি দোকানের সামনে ঢালাই রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী সাগর বাদশাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাগর বাদশা কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর বাদশা (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

গত ০৩ জুন, ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:৩৫ ঘটিকায় সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোনারগাঁও থানাধীন বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে স্থানীয় জনৈক মনির হোসেনের মুদি দোকানের সামনে ঢালাই রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী সাগর বাদশাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৫ গ্রাম ওজনের সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সাগর বাদশা কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো ধরণের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত