বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতেই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে লিমন মোল্লা তার নিজ ঘরে একাই ছিলেন। ওই সময় তিনি হঠাৎ নিজের মোবাইল থেকে ফেসবুকে লাইভ চালু করেন। লাইভ চলাকালীন অবস্থাতেই তিনি ঘরের আড়ার (দড়াম) সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। লাইভে থাকা পরিচিতজনরা বিষয়টি টের পেয়ে পরিবার ও পুলিশকে খবর দিলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
হৃদয়ের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার ঠিক কিছু সময় আগে ঢাকায় অবস্থান করা তার স্ত্রী উর্মির সাথে লিমনের মোবাইল ফোনে কথা হয়েছিল। গত বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার তীব্র মনোমালিন্য ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এই পারিবারিক কলহের জেরে লিমন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং সেই ক্ষোভ ও হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন,
"সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বিষয় : নজরবিডি সংবাদ বাগেরহাট, মোরেলগঞ্জ, ফেসবুক লাইভে আত্মহত্যা, লিমন মোল্লা, পারিবারিক কলহ, মোরেলগঞ্জ থানা, অপমৃত্যু মামলা, মনস্তাত্ত্বিক চাপ, বাগেরহাট সংবাদ, অপরাধ সংবাদ Bagherhat, Morrelganj, Facebook Live Suicide, Limon Molla, Family Dispute, Morrelganj Thana, Unnatural Death Case, Psychological Stress, Bagherhat News, Crime News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতেই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে লিমন মোল্লা তার নিজ ঘরে একাই ছিলেন। ওই সময় তিনি হঠাৎ নিজের মোবাইল থেকে ফেসবুকে লাইভ চালু করেন। লাইভ চলাকালীন অবস্থাতেই তিনি ঘরের আড়ার (দড়াম) সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। লাইভে থাকা পরিচিতজনরা বিষয়টি টের পেয়ে পরিবার ও পুলিশকে খবর দিলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
হৃদয়ের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার ঠিক কিছু সময় আগে ঢাকায় অবস্থান করা তার স্ত্রী উর্মির সাথে লিমনের মোবাইল ফোনে কথা হয়েছিল। গত বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার তীব্র মনোমালিন্য ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এই পারিবারিক কলহের জেরে লিমন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং সেই ক্ষোভ ও হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন,
"সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন