নজর বিডি

কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার (০৬ জুন) ভোর রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গকুলনগর এলাকার গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরের সামনে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এসে ওই মানসিক ভারসাম্যহীন পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে লাশের আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বিষয় : নজরবিডি সংবাদ কুমিল্লা, মুরাদনগর, সড়ক দুর্ঘটনা, কুমিল্লা-সিলেট মহাসড়ক, অজ্ঞাত গাড়ি, মানসিক ভারসাম্যহীন, নিহত, হাইওয়ে পুলিশ, গকুলনগর Cumilla, Muradnagar, Road Accident, Cumilla-Sylhet Highway, Unknown Vehicle, Mentally Unstable, Deceased, Highway Police, Gokulnagar

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার (০৬ জুন) ভোর রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন গকুলনগর এলাকার গাউছিয়া সুপার মার্কেট সংলগ্ন বদিউল আলম মিয়ার পুকুরের সামনে মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে এসে ওই মানসিক ভারসাম্যহীন পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে লাশের আইনগত ব্যবস্থা গ্রহণসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত