নজর বিডি

ঘাস খাওয়াকে কেন্দ্র করে আশুলিয়ায় ছাগলসহ গৃহবধূকে কুপিয়ে হত্যা!

সাভারের আশুলিয়ায় তাজপুর এলাকায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আলী সরকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী। অভিযুক্ত আলী সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রূপবান বেগমের একটি পোষা ছাগল আলী সরকারের উঠানে ঘাস খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আলী সরকার ছাগলটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

পরে ছাগলটিকে কেন মারা হলো— এই বিষয়ে আলী সরকারের কাছে জানতে চান রূপবান বেগম। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলী সরকার তার হাতে থাকা ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রূপবান বেগমকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান

এ বিষয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তালিব জানান, এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী সরকার পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের সর্বাত্মক অভিযান ও চেষ্টা চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ আশুলিয়া, সাভার, হত্যাকাণ্ড, গৃহবধূ হত্যা, ছাগল হত্যা, আলী সরকার, রুপবান বেগম, আশুলিয়া থানা, সাভারের খবর, অপরাধ Ashulia, Savar, Murder, Housewife Murder, Goat Killed, Ali Sarkar, Rupban Begum, Ashulia Thana, Savar News, Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঘাস খাওয়াকে কেন্দ্র করে আশুলিয়ায় ছাগলসহ গৃহবধূকে কুপিয়ে হত্যা!

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় তাজপুর এলাকায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে আলী সরকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত শনিবার (৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী। অভিযুক্ত আলী সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রূপবান বেগমের একটি পোষা ছাগল আলী সরকারের উঠানে ঘাস খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আলী সরকার ছাগলটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।

পরে ছাগলটিকে কেন মারা হলো— এই বিষয়ে আলী সরকারের কাছে জানতে চান রূপবান বেগম। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আলী সরকার তার হাতে থাকা ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে কোপ মেরে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রূপবান বেগমকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান

এ বিষয়ে জামগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু তালিব জানান, এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী সরকার পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের সর্বাত্মক অভিযান ও চেষ্টা চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত