তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মস্কো সফরকালে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ৩ দিনের এই সফর সেই প্রতিশ্রুতিরই অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর (Global South and East) স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের বিষয়ে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
বিষয় : নজরবিডি সংবাদ পররাষ্ট্রমন্ত্রী, খলিলুর রহমান, রাশিয়া সফর, সের্গেই ল্যাভরভ, বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক, কূটনীতি, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-মস্কো বৈঠক Foreign Minister, Khalilur Rahman, Russia Visit, Sergei Lavrov, Bangladesh Russia Relations, Diplomacy, Ministry of Foreign Affairs, Dhaka Moscow Meeting

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মস্কো সফরকালে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। ৩ দিনের এই সফর সেই প্রতিশ্রুতিরই অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এছাড়া, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর (Global South and East) স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের বিষয়ে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাশিয়া।

আপনার মতামত লিখুন