নজর বিডি
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

আজ বিকেলে প্রথম বাজেট অধিবেশন

আজ বিকেলে প্রথম বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে এই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন শুরু হবে।

সংসদীয় সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি নতুন সরকারের প্রথম এবং দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজেট হতে যাচ্ছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন। আজ বিকেলের শুরুতে স্পিকারের সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এবং উদ্বোধনী অধিবেশন সমাপ্ত হয়েছিল।

বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় সংসদ, বাজেট অধিবেশন, জাতীয় বাজেট, অর্থমন্ত্রী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ত্রয়োদশ জাতীয় সংসদ, সংসদ অধিবেশন, ২০২৬-২৭ অর্থবছর Parliament Session, Budget Session, National Budget, Finance Minister, Amir Khosru Mahmud Chowdhury, 13th Parliament, Bangladesh Parliament, FY 2026-27

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ বিকেলে প্রথম বাজেট অধিবেশন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে এই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন শুরু হবে।

সংসদীয় সূত্র জানিয়েছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি নতুন সরকারের প্রথম এবং দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজেট হতে যাচ্ছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করেন। আজ বিকেলের শুরুতে স্পিকারের সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এবং উদ্বোধনী অধিবেশন সমাপ্ত হয়েছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত