নজর বিডি

মেয়ের হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় শুনতে আদালতে এসেছেন তার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা।

আজ রোববার (৭ জুন) সকালে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে তাকে দেখা যায়। এ সময় দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার রায়কে ঘিরে আদালত চত্বরে উৎসুক মানুষ ও গণমাধ্যমকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ মামলার রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে এনে আদালতের এজলাসে (কাঠগড়ায়) তোলা হয়েছে।

বহুল আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।

দেশের বিচারিক ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। গত ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন (৭ জুন) ধার্য করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে নিজ বাসা থেকে বের হওয়ার পর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের শয়নকক্ষে ডেকে নিয়ে যান প্রতিবেশী ভাড়াটিয়া স্বপ্না আক্তার। সেখানে তাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে আসামিদের কক্ষের মেঝে থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বালতি থেকে কাটা মাথা উদ্ধার করেন। এই পৈশাচিক ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়। 

ঘটনার পরদিনই (২০ মে) পল্লবী থানায় মামলা দায়ের করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আজ সেই নির্মম হত্যাকাণ্ডের রায়ের অপেক্ষায় প্রহর গুনছেন নিহতের পরিবারসহ সারা দেশের মানুষ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেয়ের হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত