নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং দেশীয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার (৭ জুন) দিনব্যাপী ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিক-নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের চৌঠা, দাইনুর, সুন্দরা, খাঁনপুর বিওপি (BOP) এবং তপসী স্থায়ী পোস্টের বিজিবি সদস্যরা নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ১৯১ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত এই মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার (জব্দ) মূল্য ৩ লক্ষ ১৩ হাজার ৫০ টাকা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ ফুলবাড়ী বিজিবি, ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, দিনাজপুর খবর, মাদক উদ্ধার, চোরাচালান বিরোধী অভিযান, যৌন উত্তেজক সিরাপ জব্দ, বিজিবি অভিযান, দিনাজপুর সংবাদ Phulbari BGB, 29 Border Guard Battalion, Dinajpur News, Drug Seized, BGB Raid Dinajpur, Anti Smuggling Operation, Bangladesh Border Guard

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং দেশীয় অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার (৭ জুন) দিনব্যাপী ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিক-নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের চৌঠা, দাইনুর, সুন্দরা, খাঁনপুর বিওপি (BOP) এবং তপসী স্থায়ী পোস্টের বিজিবি সদস্যরা নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক ৫টি অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ১৯১ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত এই মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট সিজার (জব্দ) মূল্য ৩ লক্ষ ১৩ হাজার ৫০ টাকা। তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত