নজর বিডি

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলে।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে “মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ” -এর নেতৃত্বে ‘স্বাধীনতা’ নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে ‘বাদাবন সংঘ’ প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলে এ কর্শালা অনুষ্ঠিত হয়।

নড়াইলের কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেয়। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম।#

বিষয় : নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ডিজিটাল নিরাপত্তা ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মুচিরপোল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা চলে।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে “মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ” -এর নেতৃত্বে ‘স্বাধীনতা’ নামক প্রকল্পের আওতায় খুলনা বিভাগে ‘বাদাবন সংঘ’ প্রতিটি জেলায় এই কর্মশালা পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আজ নড়াইলে এ কর্শালা অনুষ্ঠিত হয়।

নড়াইলের কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেয়। এতে মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের নড়াইল কোয়ালিশন সদস্য মো. রাজু শেখ ও জান্নাতি ইসলাম।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত