নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ট্রাম্পের আরোপ করা ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

এইচ-১বি (H-1B) ভিসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ১ লাখ ডলারের ফি-কে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় সোমবার (৮ জুন) ৪২ পৃষ্ঠার এক রায়ে বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিও সোরোকিন এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেন।

রায়ে বিচারক বলেন, বিদেশি বিশেষজ্ঞ কর্মীদের মার্কিন কোম্পানিতে আনার এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নতুন কোনো নিয়ম বা কর আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। কেন্দ্রীয় অভিবাসন নীতিতে এ ধরনের কোনো পরিবর্তন আনার ক্ষমতা একমাত্র মার্কিন কংগ্রেসের রয়েছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মার্কিন কোম্পানিগুলো এই ভিসা প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করায় স্থানীয় নাগরিকরা চাকরি হারাচ্ছেন। এই যুক্তি দেখিয়ে তিনি ১ লাখ ডলার ফি নির্ধারণ করলে গত ডিসেম্বরে ডেমোক্র্যাটিক স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা আদালতের দ্বারস্থ হন।

উল্লেখ্য, এইচ-১বি ভিসার মাধ্যমে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন বিদেশি পেশাজীবীরা ৩ বছরের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান, যা পরে আরও ৩ বছর বৃদ্ধি করা যায়।

বিষয় : নজরবিডি সংবাদ ডোনাল্ড ট্রাম্প, এইচ ১বি ভিসা, মার্কিন আদালত, ভিসা ফি অবৈধ, লিও সোরোকিন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, আন্তর্জাতিক খবর Donald Trump, H1B Visa, US Court, Visa Fee Illegal, Leo Sorokin, US Immigration Policy, International News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ট্রাম্পের আরোপ করা ভিসা ফি অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

এইচ-১বি (H-1B) ভিসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত ১ লাখ ডলারের ফি-কে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় সোমবার (৮ জুন) ৪২ পৃষ্ঠার এক রায়ে বোস্টনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিও সোরোকিন এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেন।

রায়ে বিচারক বলেন, বিদেশি বিশেষজ্ঞ কর্মীদের মার্কিন কোম্পানিতে আনার এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নতুন কোনো নিয়ম বা কর আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। কেন্দ্রীয় অভিবাসন নীতিতে এ ধরনের কোনো পরিবর্তন আনার ক্ষমতা একমাত্র মার্কিন কংগ্রেসের রয়েছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে মার্কিন কোম্পানিগুলো এই ভিসা প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করায় স্থানীয় নাগরিকরা চাকরি হারাচ্ছেন। এই যুক্তি দেখিয়ে তিনি ১ লাখ ডলার ফি নির্ধারণ করলে গত ডিসেম্বরে ডেমোক্র্যাটিক স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা আদালতের দ্বারস্থ হন।

উল্লেখ্য, এইচ-১বি ভিসার মাধ্যমে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন বিদেশি পেশাজীবীরা ৩ বছরের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান, যা পরে আরও ৩ বছর বৃদ্ধি করা যায়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত