নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মিরপুর থেকে নিখোঁজ ২ কিশোরী নীলফামারীতে উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই পোশাক শ্রমিক কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের সাত দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৩টা ৫ মিনিটে নীলফামারীর ডোমার এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ২ জুন সকাল ৯টার দিকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে ওই দুই কিশোরী নিজ নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ৩ জুন তাদের পরিবারের সদস্যরা পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি দায়েরের পর পল্লবী থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিপিসি) এন এম নাসিরুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, "উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের বাধা এড়াতে তারা দুজনে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নীলফামারীতে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল।"

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে দুই কিশোরীকে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মিরপুর, পল্লবী, কিশোরী উদ্ধার, নীলফামারী, ডোমার, ডিএমপি, নিখোঁজ, পল্লবী থানা, ঢাকা পুলিশ, পোশাক শ্রমিক Mirpur, Pallabi, Missing Girls Rescued, Nilphamari, Domar, DMP, Missing, Pallabi Thana, Dhaka Police, Garment Workers

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মিরপুর থেকে নিখোঁজ ২ কিশোরী নীলফামারীতে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই পোশাক শ্রমিক কিশোরীকে নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের সাত দিনের মাথায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৩টা ৫ মিনিটে নীলফামারীর ডোমার এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ২ জুন সকাল ৯টার দিকে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে ওই দুই কিশোরী নিজ নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ৩ জুন তাদের পরিবারের সদস্যরা পল্লবী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি দায়েরের পর পল্লবী থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিপিসি) এন এম নাসিরুদ্দিন জানান, প্রাথমিক তদন্তে এই ঘটনার পেছনে কোনো অপহরণ বা অপরাধচক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি বলেন, "উদ্ধার হওয়া দুই কিশোরীর মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের বাধা এড়াতে তারা দুজনে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে নীলফামারীতে গিয়ে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিল।"

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে দুই কিশোরীকে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত