প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষি, সামুদ্রিক খাত, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (এগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিনিধি দলটি বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণেরও ভূয়সী প্রশংসা করেন তারা।
পানি ব্যবস্থাপনা, নদী শাসন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি (আইটি), ভোকেশনাল এডুকেশন, ই-কমার্স এবং তরুণদের জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে ডাচ প্রতিনিধি দলকে অবহিত করেন।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ এবং 'পিপল-টু-পিপল' যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।
বিষয় : নজরবিডি সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়, মাহদী আমিন, নেদারল্যান্ডস, ডাচ রাষ্ট্রদূত, জাহিদুল ইসলাম রনি, ঢাকা, বাণিজ্য বৈঠক, কৃষি প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা PMO Bangladesh, Mahdi Amin, Netherlands Ambassador, Joris van Bommel, Netherlands Bangladesh, Trade and Investment, Agriculture Technology, Water Management

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থান খাতে সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কৃষি, সামুদ্রিক খাত, বস্ত্র শিল্প, পানি ব্যবস্থাপনা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ (এগ্রো-প্রসেসিং) বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন। নেদারল্যান্ডস প্রতিনিধি দল বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাদের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রতিনিধি দলটি বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নারীদের সক্রিয় অংশগ্রহণেরও ভূয়সী প্রশংসা করেন তারা।
পানি ব্যবস্থাপনা, নদী শাসন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন দেশের বেকারত্ব হ্রাস ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তথ্যপ্রযুক্তি (আইটি), ভোকেশনাল এডুকেশন, ই-কমার্স এবং তরুণদের জন্য মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে ডাচ প্রতিনিধি দলকে অবহিত করেন।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ এবং 'পিপল-টু-পিপল' যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।

আপনার মতামত লিখুন