নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের (পিএস) ব্যবহৃত একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি (HP) ব্র্যান্ডের এই ল্যাপটপটি চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলামের কক্ষে প্রবেশ করেন তার পিএস ইমামুল হাফিজ। এর মাত্র পাঁচ মিনিট পর নিজের কক্ষে ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি আর সেখানে নেই।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুরির ঘটনার সময় ওই ফ্লোরে বিদ্যুৎ ছিল না। এ ছাড়া কক্ষের বাইরে সাধারণ মানুষের বেশ লোকসমাগমও ছিল। ঘটনার পরপরই পুরো এলাকায় তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয় : নজরবিডি সংবাদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ল্যাপটপ চুরি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সচিবালয়, মো. ইমামুল হাফিজ নাদিম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ল্যাপটপ চুরি

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের (পিএস) ব্যবহৃত একটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১৬তলা থেকে মো. ইমামুল হাফিজ নাদিমের ব্যক্তিগত ব্যবহৃত এইচপি (HP) ব্র্যান্ডের এই ল্যাপটপটি চুরি হয়। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলামের কক্ষে প্রবেশ করেন তার পিএস ইমামুল হাফিজ। এর মাত্র পাঁচ মিনিট পর নিজের কক্ষে ফিরে এসে তিনি দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি আর সেখানে নেই।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চুরির ঘটনার সময় ওই ফ্লোরে বিদ্যুৎ ছিল না। এ ছাড়া কক্ষের বাইরে সাধারণ মানুষের বেশ লোকসমাগমও ছিল। ঘটনার পরপরই পুরো এলাকায় তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত