নজর বিডি

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৩টায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায়, বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়।

ছবি: নজরবিডি

ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি: নজরবিডি

বক্তারা জানান, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফায়সাল (মুন) বলেন:

“গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়লা ছাবরীন, উপজেলা সমন্বয়কারী, ইএসডিও। মো. শরিফুল ইসলাম, এএসআই ও বিট কর্মকর্তা, ডিমলা থানা। এন্তাজুল হকমো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য। বিলকিস বেগমনাছমীন আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য।

ক্যাম্পেইন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালতের সেবা, কার্যক্রম ও বিচারপ্রক্রিয়া বিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ গ্রাম আদালত, জনসচেতনতা ক্যাম্পেইন, নীলফামারী, ডিমলা, স্থানীয় সরকার বিভাগ, ইএসডিও, গয়াবাড়ী ইউনিয়ন, আইনি সেবা Village Court, Awareness Campaign, Nilphamari, Dimla, Local Government Division, ESDO, Gayabari UP, Legal Services

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৩টায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায়, বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়।

ছবি: নজরবিডি

ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ছবি: নজরবিডি

বক্তারা জানান, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফায়সাল (মুন) বলেন:

“গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শায়লা ছাবরীন, উপজেলা সমন্বয়কারী, ইএসডিও। মো. শরিফুল ইসলাম, এএসআই ও বিট কর্মকর্তা, ডিমলা থানা। এন্তাজুল হকমো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য। বিলকিস বেগমনাছমীন আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য।

ক্যাম্পেইন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালতের সেবা, কার্যক্রম ও বিচারপ্রক্রিয়া বিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত