নজর বিডি

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে ছাড়াই ফিরতে হলো খালি হাতে

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩৯ বছর বয়সী এক চীনা যুবক। উদ্দেশ্য ছিল পছন্দের মানুষকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে নিজের দেশে নিয়ে যাবেন। তবে আইনি জটিলতায় সেই আশা এখনই পূরণ হলো না। প্রেমিকার বয়স বিয়ের জন্য আইনসম্মত না হওয়ায় অবশেষে খালি হাতেই নিজ দেশে ফিরে যেতে হয়েছে তাকে। তবে প্রিয়তমার জন্য আগামী দেড় বছর অপেক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এই চীনা প্রেমিক।

গত বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই চীনা যুবকের নাম এম এ হাইশান (৩৯) এবং বাংলাদেশি তরুণী রিয়া আক্তার (১৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কুমারখালীর সাঁওতা গ্রামের রিয়া আক্তারের সঙ্গে চীনের নাগরিক হাইশানের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে গত বুধবার সকালে চীনের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। বিমানবন্দর থেকে রিয়া ও তার দাদি তাকে রিসিভ করে কুমারখালীর নিজ বাড়িতে নিয়ে আসেন। সুদূর চীন থেকে এক বিদেশি যুবক গ্রামে আসায় তাকে একনজর দেখতে রিয়ার বাড়িতে ভিড় জমান আশপাশের শত শত উৎসুক মানুষ।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী রিয়া আক্তার জানায়, “আমাদের আট মাসের প্রেমের সম্পর্কের পর সে বিয়ে করার জন্য বাংলাদেশে আসে। কিন্তু আমার বয়স কম হওয়ায় পরিবার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিয়েতে অসম্মতি জানানো হয়। তাই আমরা এখন বিয়ে করছি না। তবে আমি তার জন্য অপেক্ষা করব। আর সে যদি দেড় বছর পর না আসে, তখন নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবব।”

অনুবাদক অ্যাপসের মাধ্যমে চীনা যুবক এম এ হাইশান বলেন, “আমাদের প্রেমের সম্পর্কের কারণেই আমি বিয়ে করতে এসেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম আইনি কারণে এখন বিয়ে সম্ভব নয়। তবে আমি হতাশ নই, আমার প্রিয়তমার জন্য আমি আরও দেড় বছর অপেক্ষা করতে প্রস্তুত আছি।”

রিয়ার মা জানান, মেয়ের সঙ্গে ওই যুবকের সম্পর্কের বিষয়টি তিনি আগেই জানতেন। তবে মেয়ের বয়স না হওয়ায় তারা এই মুহূর্তে বিয়ে না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, খবর পেয়ে রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এবং এসএসসি পরীক্ষার্থী, তাই বিয়ের কোনো সুযোগ ছিল না। পরিবারের সদস্যরাও বিষয়টি বুঝতে পেরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের সহায়তায় ওই চীনা যুবককে ঢাকার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, “চীনা যুবকের আসার বিষয়টি আমরা শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। পরিবারকে বাল্যবিয়ের আইনি জটিলতার বিষয়টি বোঝানো হলে তারা সচেতনতা দেখিয়েছেন এবং বিয়ের অনুমতি দেননি। বর্তমানে ওই যুবক তার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”

বিষয় : নজরবিডি সংবাদ চীনা যুবকের প্রেম, কুষ্টিয়ায় চীনা যুবক, কুমারখালী কুষ্টিয়া, বাল্যবিয়ে প্রতিরোধ কুষ্টিয়া, অ্যাপসে প্রেম চীন বাংলাদেশ, এম এ হাইশান, রিয়া আক্তার কুষ্টিয়া, কুষ্টিয়ার খবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া Chinese lover in Bangladesh, Kushtia romance news, Chinese man marries Bangladeshi girl update, Kumarkhali Kushtia news, Mobile app love story, MA Haishan China, Underage marriage stopped Kushtia, Bangladesh local news, Hazrat Shahjalal International Airport

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রেমের টানে কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে ছাড়াই ফিরতে হলো খালি হাতে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩৯ বছর বয়সী এক চীনা যুবক। উদ্দেশ্য ছিল পছন্দের মানুষকে বিয়ে করে জীবনসঙ্গী হিসেবে নিজের দেশে নিয়ে যাবেন। তবে আইনি জটিলতায় সেই আশা এখনই পূরণ হলো না। প্রেমিকার বয়স বিয়ের জন্য আইনসম্মত না হওয়ায় অবশেষে খালি হাতেই নিজ দেশে ফিরে যেতে হয়েছে তাকে। তবে প্রিয়তমার জন্য আগামী দেড় বছর অপেক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এই চীনা প্রেমিক।

গত বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই চীনা যুবকের নাম এম এ হাইশান (৩৯) এবং বাংলাদেশি তরুণী রিয়া আক্তার (১৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে কুমারখালীর সাঁওতা গ্রামের রিয়া আক্তারের সঙ্গে চীনের নাগরিক হাইশানের পরিচয় হয়। নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব এবং পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

সেই প্রেমকে পরিণয়ে রূপ দিতে গত বুধবার সকালে চীনের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হাইশান। বিমানবন্দর থেকে রিয়া ও তার দাদি তাকে রিসিভ করে কুমারখালীর নিজ বাড়িতে নিয়ে আসেন। সুদূর চীন থেকে এক বিদেশি যুবক গ্রামে আসায় তাকে একনজর দেখতে রিয়ার বাড়িতে ভিড় জমান আশপাশের শত শত উৎসুক মানুষ।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী রিয়া আক্তার জানায়, “আমাদের আট মাসের প্রেমের সম্পর্কের পর সে বিয়ে করার জন্য বাংলাদেশে আসে। কিন্তু আমার বয়স কম হওয়ায় পরিবার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিয়েতে অসম্মতি জানানো হয়। তাই আমরা এখন বিয়ে করছি না। তবে আমি তার জন্য অপেক্ষা করব। আর সে যদি দেড় বছর পর না আসে, তখন নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবব।”

অনুবাদক অ্যাপসের মাধ্যমে চীনা যুবক এম এ হাইশান বলেন, “আমাদের প্রেমের সম্পর্কের কারণেই আমি বিয়ে করতে এসেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম আইনি কারণে এখন বিয়ে সম্ভব নয়। তবে আমি হতাশ নই, আমার প্রিয়তমার জন্য আমি আরও দেড় বছর অপেক্ষা করতে প্রস্তুত আছি।”

রিয়ার মা জানান, মেয়ের সঙ্গে ওই যুবকের সম্পর্কের বিষয়টি তিনি আগেই জানতেন। তবে মেয়ের বয়স না হওয়ায় তারা এই মুহূর্তে বিয়ে না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, খবর পেয়ে রাতেই স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যেহেতু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক এবং এসএসসি পরীক্ষার্থী, তাই বিয়ের কোনো সুযোগ ছিল না। পরিবারের সদস্যরাও বিষয়টি বুঝতে পেরেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের সহায়তায় ওই চীনা যুবককে ঢাকার উদ্দেশ্যে বিদায় জানানো হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, “চীনা যুবকের আসার বিষয়টি আমরা শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। পরিবারকে বাল্যবিয়ের আইনি জটিলতার বিষয়টি বোঝানো হলে তারা সচেতনতা দেখিয়েছেন এবং বিয়ের অনুমতি দেননি। বর্তমানে ওই যুবক তার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত