নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনার বরাতে আজ শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার নির্দেশ প্রত্যাহার করেন। এর পরপরই তিনি দাবি করেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে। চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের কিছু সময় পরেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের দাবিকে উড়িয়ে দেন। তিনি উল্টো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ইসমাইল বাঘায়েই বলেন:

“একদম শুরু থেকে আলোচনার অবস্থা আমাদের কাছে স্পষ্ট ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্তও হয়ে গিয়েছিল; কিন্তু মার্কিনীরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে। ইরান যেসব রেডলাইন ঘোষণা করেছে, সেসব ব্যাপারে যে কোনো প্রকার আপসে তেহরান যাবে না— তা ইতোমধ্যে প্রমাণিত। কোনো চুক্তির ব্যাপারে ইরান এখনও চূড়ান্ত আলোচনা পর্যন্ত পৌঁছায়নি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন যে, এই সংকট নিরসনে কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করছে। 

তবে মার্কিন প্রশাসনের অস্থিতিশীল অবস্থানের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে, চলতি সপ্তাহের শেষেই চুক্তি হয়ে যাচ্ছে— ট্রাম্পের এমন দাবি এই মুহূর্তে অবাস্তব এবং নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

বিষয় : নজরবিডি সংবাদ ডোনাল্ড ট্রাম্প, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, শান্তিচুক্তি, ইসমাইল বাঘায়েই, হরমুজ প্রণালি, খার্গ দ্বীপ, আন্তর্জাতিক নিউজ Donald Trump, Iran US Tension, Peace Treaty, Esmaeil Baghaei, Strait of Hormuz, Kharg Island, International News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এবং ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনার বরাতে আজ শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলার নির্দেশ প্রত্যাহার করেন। এর পরপরই তিনি দাবি করেন, “আমরা ইরানের সঙ্গে একটি বড় সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা একটা শান্তিচুক্তি স্বাক্ষরের পথে আমাদের নিয়ে যাবে। চুক্তি স্বাক্ষর করামাত্র হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খুলে যাবে। ইউরোপের স্থানীয় সময় অনুযায়ী হয়তো এ সপ্তাহের শেষেই আমরা চুক্তি স্বাক্ষর করতে পারব।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের কিছু সময় পরেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের দাবিকে উড়িয়ে দেন। তিনি উল্টো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ইসমাইল বাঘায়েই বলেন:

“একদম শুরু থেকে আলোচনার অবস্থা আমাদের কাছে স্পষ্ট ছিল এবং চুক্তির খসড়ার একটি বড় অংশ চূড়ান্তও হয়ে গিয়েছিল; কিন্তু মার্কিনীরা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করে যাচ্ছে। ইরান যেসব রেডলাইন ঘোষণা করেছে, সেসব ব্যাপারে যে কোনো প্রকার আপসে তেহরান যাবে না— তা ইতোমধ্যে প্রমাণিত। কোনো চুক্তির ব্যাপারে ইরান এখনও চূড়ান্ত আলোচনা পর্যন্ত পৌঁছায়নি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন যে, এই সংকট নিরসনে কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করছে। 

তবে মার্কিন প্রশাসনের অস্থিতিশীল অবস্থানের কারণে কূটনৈতিক প্রক্রিয়া অগ্রসর হওয়ার পরিবর্তে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে, চলতি সপ্তাহের শেষেই চুক্তি হয়ে যাচ্ছে— ট্রাম্পের এমন দাবি এই মুহূর্তে অবাস্তব এবং নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত