নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

বৃষ্টিস্নাত কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৩ জুন) সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই তিনি তাঁর এই গুরুত্বপূর্ণ সরকারি সফর শুরু করেছেন।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টায় তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে পৌঁছাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক 'পাতলীখাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পরবর্তীতে আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখবেন।

সরকারি সূচি অনুযায়ী, দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন তিনি। জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

সফরের শেষ অংশে, রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেল মিলনায়তনে এক সুধী সমাবেশে অংশ নেবেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। সফরসূচি সমাপ্ত করে রাত ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাগরকন্যা খ্যাত কক্সবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের এই সফর ঘিরে পুরো জেলায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে এক পলক দেখার জন্য ভোর থেকেই বৃষ্টিস্নাত বিমানবন্দরে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার বিমানবন্দর ও আশপাশের এলাকা। তিনি বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষ্যে একদিন আগেই কক্সবাজারে এসে পৌঁছেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দলীয় সূত্র মতে, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থানে থেকে কক্সবাজার সফরের পর এবার দীর্ঘ বিরতি শেষে পুনরায় এই জেলায় এলেন তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর পর্যটন নগরীতে এটিই তাঁর প্রথম সরকারি সফর। 

ফলে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আঞ্চলিক রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

বিষয় : নজরবিডি সংবাদ তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, কক্সবাজার সফর, বিএনপি, পাতলীখাল পুনঃখনন, ডুলাহাজারা সাফারি পার্ক, বৃক্ষরোপণ কর্মসূচি, শহীদ ওয়াসিম, মাতামুহুরী উপজেলা, পেকুয়া পৌরসভা, চকরিয়া জনসভা, কক্সবাজার নিউজ Tarique Rahman, Prime Minister Tarique Rahman, Cox's Bazar visit, BNP, Patali Khal excavation, Dulahazara Safari Park, Tree plantation campaign, Martyr Wasim, Matamuhuri Upazila, Pekua Pourashava, Chakaria rally, Coxs Bazar news

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বৃষ্টিস্নাত কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পর্যটন নগরী কক্সবাজার সফরে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৩ জুন) সকাল থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বেশ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই তিনি তাঁর এই গুরুত্বপূর্ণ সরকারি সফর শুরু করেছেন।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টায় তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে পৌঁছাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক 'পাতলীখাল' পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং পরবর্তীতে আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখবেন।

সরকারি সূচি অনুযায়ী, দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন তিনি। জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক বিশাল রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

সফরের শেষ অংশে, রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেল মিলনায়তনে এক সুধী সমাবেশে অংশ নেবেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন। সফরসূচি সমাপ্ত করে রাত ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাগরকন্যা খ্যাত কক্সবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের এই সফর ঘিরে পুরো জেলায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানকে এক পলক দেখার জন্য ভোর থেকেই বৃষ্টিস্নাত বিমানবন্দরে অবস্থান নেন হাজারো নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার বিমানবন্দর ও আশপাশের এলাকা। তিনি বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষ্যে একদিন আগেই কক্সবাজারে এসে পৌঁছেছেন— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দলীয় সূত্র মতে, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থানে থেকে কক্সবাজার সফরের পর এবার দীর্ঘ বিরতি শেষে পুনরায় এই জেলায় এলেন তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর পর্যটন নগরীতে এটিই তাঁর প্রথম সরকারি সফর। 

ফলে স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং আঞ্চলিক রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত