নজর বিডি
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

উত্তরায় তালিকাভুক্ত মাদক কারবারি ও হত্যাচেষ্টা মামলার আসামি অনিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. অনিককে গ্রেপ্তার করেছে উত্তরা বিভাগ পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের তদারকিতে পরিচালিত এক বিশেষ অভিযানে শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ‘ব্ল্যাক লেভেল’ মদের বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া অনিক তুরাগের চন্ডালভোগ এলাকার মো. আলমের ছেলে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গ্রেপ্তারকৃত অনিক পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদক মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, নতুন করে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ উত্তরা নিউজ, মাদক কারবারি গ্রেপ্তার, অনিক গ্রেপ্তার, উত্তরা পশ্চিম থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি উত্তরা, ক্রাইম নিউজ ঢাকা, হত্যাচেষ্টা মামলার আসামি, তুরাগ, মির্জা তারেক আহমেদ বেগ Uttara crime news, Drug dealer arrested, Anik arrested, Uttara West Thana, Dhaka Metropolitan Police, DMP Uttara, Top criminal arrested, Turag, Khalid Munsur

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উত্তরায় তালিকাভুক্ত মাদক কারবারি ও হত্যাচেষ্টা মামলার আসামি অনিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. অনিককে গ্রেপ্তার করেছে উত্তরা বিভাগ পুলিশ।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের তদারকিতে পরিচালিত এক বিশেষ অভিযানে শুক্রবার (১২ জুন) রাত ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ‘ব্ল্যাক লেভেল’ মদের বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া অনিক তুরাগের চন্ডালভোগ এলাকার মো. আলমের ছেলে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গ্রেপ্তারকৃত অনিক পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চারটি মাদক মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং পল্টন থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, নতুন করে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত