নজর বিডি
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

যত বাধা বিপত্তি আসুক, আমরা ভালো কাজ করব: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, "যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আমরা নগরবাসীর কল্যাণে ভালো কাজ করে যাব। আমরা সম্মিলিতভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।"

শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক মানবদেহ চুল্লির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের ভাবমূর্তি বজায় রাখার তাগিদ দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, "দলের যাতে কোনো বদনাম না হয় এবং কেউ যেন দলের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমরা সবসময় তাদের পাশে আছি।"

প্রশাসক আরও বলেন, "আমরা মানুষ, তাই মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতিশ্রুতি দিয়ে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ না করে, সব নাগরিককে সমান সুবিধা দেওয়া হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক নগরী গড়ে তোলা হবে।"

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, "নিজ নিজ বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার বিস্তার ঘটে। তাই সবাইকে সপ্তাহে অন্তত একদিন নিজের ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নদী বা খালে ময়লা-আবর্জনা এবং গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।"

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে শফিকুল ইসলাম খান জানান, যারা আগামী নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডের মানুষের সেবা ও ভালো কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন, তারাই মূল্যায়িত হবেন। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনসহ অন্যান্য সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং ফেরদৌসী আহমেদ মিষ্টি পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লি প্রকল্প বাস্তবায়নের জন্য ডিএনসিসি প্রশাসককে বিশেষ ধন্যবাদ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং হরিরামপুর শ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ ডিএনসিসি, শফিকুল ইসলাম খান, তারেক রহমান, হরিরামপুর শ্মশান ঘাট, বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন, ডেঙ্গু প্রতিরোধ, অসাম্প্রদায়িক নগরী, ঢাকা সংবাদ DNCC, Shafiqul Islam Khan, Tariq Rahman, Harirampur Shmashan Ghat, Electric Crematorium, Dengue Prevention, Non Communal City, Dhaka News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যত বাধা বিপত্তি আসুক, আমরা ভালো কাজ করব: ডিএনসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, "যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আমরা নগরবাসীর কল্যাণে ভালো কাজ করে যাব। আমরা সম্মিলিতভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই।"

শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে আধুনিক ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক মানবদেহ চুল্লির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের ভাবমূর্তি বজায় রাখার তাগিদ দিয়ে শফিকুল ইসলাম খান বলেন, "দলের যাতে কোনো বদনাম না হয় এবং কেউ যেন দলের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে দলীয় নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে, আমরা সবসময় তাদের পাশে আছি।"

প্রশাসক আরও বলেন, "আমরা মানুষ, তাই মানুষ হিসেবে মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতিশ্রুতি দিয়ে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান কোনো ভেদাভেদ না করে, সব নাগরিককে সমান সুবিধা দেওয়া হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক নগরী গড়ে তোলা হবে।"

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে প্রশাসক বলেন, "নিজ নিজ বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি থেকেই এডিস মশার বিস্তার ঘটে। তাই সবাইকে সপ্তাহে অন্তত একদিন নিজের ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একই সাথে নদী বা খালে ময়লা-আবর্জনা এবং গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।"

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে শফিকুল ইসলাম খান জানান, যারা আগামী নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদেরকে সংশ্লিষ্ট ওয়ার্ডের মানুষের সেবা ও ভালো কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন, তারাই মূল্যায়িত হবেন। দলীয় নেতাকর্মীদের নিজ নিজ ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিধনসহ অন্যান্য সামাজিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং ফেরদৌসী আহমেদ মিষ্টি পরিবেশবান্ধব হরিরামপুর সার্বজনীন শ্মশান ঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লি প্রকল্প বাস্তবায়নের জন্য ডিএনসিসি প্রশাসককে বিশেষ ধন্যবাদ জানান।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং হরিরামপুর শ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত