নজর বিডি

রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ভেতরে থাকা প্রধান ৪টি আন্তঃনগর বাস টার্মিনাল অতিদ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

ঢাকার প্রবেশমুখ ও ভেতরের যানজট কমাতে টার্মিনালগুলো স্থানান্তরের জন্য নির্দিষ্ট স্থান চূড়ান্ত করা হয়েছে। 

এগুলো হলো ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল এটি স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে

মহাখালী বাস টার্মিনাল এটি সাময়িকভাবে পূর্বাঞ্চলে নেওয়া হবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তর করা হবে।

গাবতলী বাস টার্মিনাল এই আন্তঃনগর টার্মিনালটি চলে যাবে সাভারের হেমায়েতপুরে

সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল: এটি স্থানান্তর করা হবে নারায়ণগঞ্জের কাঁচপুরে

উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী শুধু টার্মিনাল স্থানান্তরই নয়, বরং রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিতে-গলিতে যত্রতত্র ছড়িয়ে থাকা দূরপাল্লার বাস কাউন্টারগুলোও দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার জন্য কঠোর তাগিদ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন এবং 'এআই (AI) ক্যামেরা' স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা স্থাপনের ফলে যে ইতিবাচক সুফল পাওয়া যাচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় সমন্বয় বৈঠক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর ৪ বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত