নজর বিডি

আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংকের মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১৫ দিনে যেসব আমানত হিসাব বন্ধ বা নগদায়ন করা হয়েছে, তা কোনো ধরনের চার্জ ছাড়াই পুনরায় চালু করতে পারবেন গ্রাহকরা।

সোমবার (১৫ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ জুন এর মধ্যে যেসব গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের সঞ্চয়ী স্কিম বা মেয়াদি আমানত বন্ধ করেছেন, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে আবেদনের ভিত্তিতে তা পুনরায় সচল করতে পারবেন।

এর আওতাধীন হিসাবসমূহ হলো MTDR (মেয়াদি আমানত), MSB (মুদারাবা সেভিংস বন্ড), MMPDS (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম), MSS (মুদারাবা সঞ্চয় স্কিম)

হিসাবগুলো পুনরায় চালু করলে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা বা মুনাফা পেতেন, ঠিক সেটিই পাবেন। অর্থাৎ আগাম ভাঙার কারণে কোনো মুনাফা কাটা যাবে না।

হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের প্রসেসিং ফি, খরচ ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ অর্থের প্রবাহ (Cash Flow) বৃদ্ধি করতেই এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে দেশের সব শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, নির্ধারিত সময়ে আমানত নগদায়ন করা গ্রাহকদের তালিকা প্রস্তুত করে তাদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে সরাসরি যোগাযোগ করার এবং হিসাব সচল করতে উৎসাহিত করার জন্য শাখা ব্যবস্থাপকদের বলা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ ইসলামী ব্যাংক, আমানত হিসাব, মেয়াদি আমানত, ব্যাংকিং নিউজ, আমানত পুনঃসচল, ইসলামী ব্যাংক সুবিধা, MTDR, Islami Bank Bangladesh, Fixed Deposit, Bank Account Reopen, Bangladesh Banking News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংকের মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১৫ দিনে যেসব আমানত হিসাব বন্ধ বা নগদায়ন করা হয়েছে, তা কোনো ধরনের চার্জ ছাড়াই পুনরায় চালু করতে পারবেন গ্রাহকরা।

সোমবার (১৫ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়।

ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ জুন এর মধ্যে যেসব গ্রাহক আতঙ্কিত হয়ে তাদের সঞ্চয়ী স্কিম বা মেয়াদি আমানত বন্ধ করেছেন, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে আবেদনের ভিত্তিতে তা পুনরায় সচল করতে পারবেন।

এর আওতাধীন হিসাবসমূহ হলো MTDR (মেয়াদি আমানত), MSB (মুদারাবা সেভিংস বন্ড), MMPDS (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম), MSS (মুদারাবা সঞ্চয় স্কিম)

হিসাবগুলো পুনরায় চালু করলে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা বা মুনাফা পেতেন, ঠিক সেটিই পাবেন। অর্থাৎ আগাম ভাঙার কারণে কোনো মুনাফা কাটা যাবে না।

হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের প্রসেসিং ফি, খরচ ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ অর্থের প্রবাহ (Cash Flow) বৃদ্ধি করতেই এই বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে দেশের সব শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, নির্ধারিত সময়ে আমানত নগদায়ন করা গ্রাহকদের তালিকা প্রস্তুত করে তাদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে সরাসরি যোগাযোগ করার এবং হিসাব সচল করতে উৎসাহিত করার জন্য শাখা ব্যবস্থাপকদের বলা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত