নজর বিডি

পল্লবীতে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার

রাজধানীর মিরপুরের পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলি ও অপহরণের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী এবং হত্যা-চাঁদাবাজিসহ ১৩ মামলার আসামি মো. আকাশ ওরফে টান আকাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে আসছে বাহিনীটি।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২০২৬ মিরপুরের পল্লবী এলাকার এভিনিউ-৫-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় টান আকাশ, গালকাটা রাব্বি, আল-আমিন, র‌্যাপার পারভেজসহ কয়েকজন সন্ত্রাসী বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হৃদয় ওরফে গন্ডার আহত হন এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুন) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে টান আকাশকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টান আকাশ পল্লবী ও আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী টান আকাশ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলি ও অপহরণের ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী এবং হত্যা-চাঁদাবাজিসহ ১৩ মামলার আসামি মো. আকাশ ওরফে টান আকাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে আসছে বাহিনীটি।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গত ১০ জুন ২০২৬ মিরপুরের পল্লবী এলাকার এভিনিউ-৫-এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ল্যাংড়া রুবেল’ গ্রুপের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সময় টান আকাশ, গালকাটা রাব্বি, আল-আমিন, র‌্যাপার পারভেজসহ কয়েকজন সন্ত্রাসী বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হৃদয় ওরফে গন্ডার আহত হন এবং আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুন) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে টান আকাশকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টান আকাশ পল্লবী ও আশপাশের এলাকায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত