গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া ও বেদগ্রাম এলাকায় ঔষধ ও প্রসাধনী পণ্যের মান ও আইনগত বিষয় তদারকির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আরোপিত জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ঔষধ এবং কসমেটিকস পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে মোহাম্মদপাড়া ও বেদগ্রাম এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী; ছবি: সংগৃহীত।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন