দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং অধিকসংখ্যক ভালো ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।
বৈঠকে বিএসইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিক এবং সংস্থার নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, বিএপিএলসি-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন।
সভায় বিএপিএলসির পক্ষ থেকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে ভালো ও স্বনামধন্য কোম্পানিগুলোকে বাজারে আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দেশের অনেক ভালো ও লাভজনক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ রয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন হিসেবে বিএপিএলসি এক্ষেত্রে বিএসইসি ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মধ্যে একটি সেতুবন্ধন বা সহায়ক ভূমিকা পালন করতে চায়। তবে আইনি ও প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে অনেক কোম্পানি পিছিয়ে যাচ্ছে। তাই নতুন ভালো কোম্পানিগুলোর আইপিও (IPO) প্রক্রিয়ার বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি অনুরোধ জানান তারা।
একই সঙ্গে, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিএসইসি-এর যেকোনো ইতিবাচক পদক্ষেপে সব ধরনের নীতিগত ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিএপিএলসি।
বিএসইসি কর্তৃপক্ষও বাজারের গভীরতা বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে বিএপিএলসির প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন