রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে নতুন একটি এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। সারাদেশে এটিএম ও পয়েন্ট অব সেল (পস) নেটওয়ার্ক সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এ বুথ চালু করা হয়।
শুক্রবার (১৯ জুন) এই এটিএম বুথটির যৌথভাবে উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ খালেক (সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং ট্রেজারার, অফিসার্স ক্লাব), বীর মুক্তিযোদ্ধা এম এ রাজেক (সহসভাপতি, অফিসার্স ক্লাব), মনজুর মোর্শেদ চৌধুরী (সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়), মুন্সী আলাউদ্দিন আল আজাদ (সচিব, ধর্ম মন্ত্রণালয়)
এ ছাড়া অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার।
রূপালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আরও সহজ, নিরাপদ ও দ্রুত আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে দেশব্যাপী এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণে নিরলস কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় অফিসার্স ক্লাবের সদস্য ও সাধারণ গ্রাহকদের সুবিধার্থে নতুন এই এটিএম বুথটি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন