নজর বিডি

শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ জুন) ঢালাও দরপতন হয়েছে। ফলে কমেছে প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচক, সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। 

তবে বড় মূলধনের বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকটি সামান্য বেড়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে সেখানেও কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

রবিবার ডিএসইতে লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও শেষদিকে এক শ্রেণির বিনিয়োগকারীর বিক্রির চাপে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ৫,৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১,১৪৮ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ২,১৪৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ১,০০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১,১৯৭ কোটি ২১ লাখ টাকা। সেই হিসাবে আজ লেনদেন কমেছে ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ১০৪ পয়েন্ট কমেছে।

বাজারে লেনদেনে অংশ নেওয়া ২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

সিএসইতে আজ মোট ৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৮৪ কোটি ৩৯ লাখ টাকা) তুলনায় প্রায় ৫৪ কোটি টাকা কম।

বিষয় : নজরবিডি সংবাদ শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিএসই, সূচকের পতন, লেনদেন হ্রাস, অর্থনৈতিক সংবাদ, Share Market, Dhaka Stock Exchange, DSE, Chittagong Stock Exchange, CSE, Index Drop, Transaction Decrease, Economic News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ জুন) ঢালাও দরপতন হয়েছে। ফলে কমেছে প্রধান মূল্যসূচক ও শরিয়াহ সূচক, সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। 

তবে বড় মূলধনের বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকটি সামান্য বেড়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে সেখানেও কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।

রবিবার ডিএসইতে লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও শেষদিকে এক শ্রেণির বিনিয়োগকারীর বিক্রির চাপে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট কমে ৫,৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১,১৪৮ পয়েন্টে নেমেছে। তবে ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ২,১৪৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ১,০০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১,১৯৭ কোটি ২১ লাখ টাকা। সেই হিসাবে আজ লেনদেন কমেছে ১৯৪ কোটি ৭৮ লাখ টাকা।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ১০৪ পয়েন্ট কমেছে।

বাজারে লেনদেনে অংশ নেওয়া ২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।

সিএসইতে আজ মোট ৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৮৪ কোটি ৩৯ লাখ টাকা) তুলনায় প্রায় ৫৪ কোটি টাকা কম।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত