নজর বিডি
আপডেট : রোববার, ২১ জুন ২০২৬

মানসিক চাপে আত্মহত্যার প্রাথমিক ধারণা

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্যুৎ কান্তি রায়; ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামে এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঋণের চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

তিনি আরও জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বাবা-মায়ের সমাধির পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা সকালে গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রশাসন জানিয়েছে, ঘটনাটির সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামে এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঋণের চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

তিনি আরও জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বাবা-মায়ের সমাধির পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা সকালে গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রশাসন জানিয়েছে, ঘটনাটির সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত