এনভয় গ্রুপ ও শেলটেকের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন, কালোটাকা সাদা করা ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তরের গুরুতর অভিযোগের অনুসন্ধান রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে তীব্র প্রশ্ন উঠেছে।
বিশেষ করে "অভিযোগকারী মৃত্যুবরণ করায় অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে"—শেলটেকের এমন দাবিকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান নিয়ে গভীর বিতর্ক তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কুতুবউদ্দিন আহমেদ, তার স্ত্রী রাশিদা আহমেদ, ছেলে তানভীর আহমেদ এবং মেয়ে সুমাইয়া আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও বিদেশে বিনিয়োগ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করেছিল। অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্যও তলব করা হয়েছিল। কিন্তু একপর্যায়ে এক অদৃশ্য শক্তির ইশারায় সেই অনুসন্ধান আর এগোয়নি এবং পরবর্তীতে তড়িঘড়ি করে অভিযোগ নিষ্পত্তি বা ‘ক্লিনচিট’ দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে শেলটেক গ্রুপের জনসংযোগ কর্মকর্তা তানিম বলেন,
“অভিযোগটি একজন মৃত ব্যক্তি করেছিলেন। অভিযোগকারী মৃত্যুবরণ করায় বিষয়টি নিষ্পত্তি করা হয় এবং অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।”
তবে শেলটেকের এই বক্তব্য দেশের প্রচলিত আইনি ব্যবস্থার সাথে চরম সাংঘর্ষিক বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, দুর্নীতি, অর্থপাচার কিংবা অবৈধ সম্পদের মতো জনস্বার্থসংশ্লিষ্ট গুরুতর অভিযোগে অভিযোগকারীর মৃত্যু কি অনুসন্ধান বন্ধ করার কোনো বৈধ কারণ হতে পারে?
দুদকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তার মতে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কোনো ব্যক্তিগত দেওয়ানি বিরোধ নিষ্পত্তির বিষয় নয়; বরং এটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট একটি আইনি প্রক্রিয়া। অভিযোগে যদি দুর্নীতির উপাদান থাকে, তবে অভিযোগকারী মারা গেলেও কমিশন স্বপ্রণোদিত (Suo Moto) হয়ে অনুসন্ধান চালিয়ে যেতে বাধ্য।
দুর্নীতি দমন কমিশন আইন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট অভিযোগ ব্যবস্থাপনায় অভিযোগকারীর পরিচয় গোপন রাখাই প্রধান নীতি (Whistleblower Protection)। ফলে শুধুমাত্র অভিযোগকারীর মৃত্যুকে ঢাল বানিয়ে গুরুতর দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেওয়ার যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা বলেন:
“যদি অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু হয়ে থাকে এবং ব্যাংক হিসাবসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকে, তবে অভিযোগকারীর মৃত্যুর কারণে অনুসন্ধান বন্ধ করার বিষয়টি কোনো স্বাভাবিক ঘটনা নয়। অনুসন্ধান শেষ হওয়ার কথা প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে, অভিযোগকারীর জীবিত বা মৃত থাকার ভিত্তিতে নয়।”
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে কুতুবউদ্দিন আহমেদ ও তার পরিবারের ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন এবং সম্পদের তথ্য সংগ্রহে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য জমা দিতেও বলা হয়েছিল।
আবাসন খাতে অপ্রদর্শিত বিপুল অর্থ বিনিয়োগ। প্রকৃত মূল্যের চেয়ে কম মূল্য দেখিয়ে ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস হস্তান্তর করে কর ফাঁকি। কালোটাকা বৈধকরণ এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার।
অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসব অভিযোগের কিছু প্রাথমিক তথ্য ও প্রমাণও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এক অদৃশ্য তদবিরে অনুসন্ধানের গতি পুরোপুরি থমকে যায়।
এ বিষয়ে দুদকের (অনুসন্ধান ও তদন্ত) বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এনভয় গ্রুপের অভিযোগের বিষয়ে যদি কেউ পুনঃতদন্তের আবেদন করেন, তাহলে কমিশন বিষয়টি পর্যালোচনা করে পুনরায় তদন্ত করতে পারে।”
দুদকের এই বক্তব্যের পর নতুন করে কিছু প্রশ্ন সামনে আসছে—যদি পুনঃতদন্তের সুযোগ থেকেই থাকে, তাহলে অতীতে কী কারণে এবং কার স্বার্থে অনুসন্ধানটি বন্ধ করা হয়েছিল? অভিযোগকারী মৃত্যুবরণ করাই যদি একমাত্র কারণ হয়ে থাকে, তবে তা কতটা আইনসম্মত ছিল? এর পেছনে দুদকের কোন কোন কর্মকর্তা ‘অনুসন্ধান-বাণিজ্যে’ লিপ্ত ছিলেন?
দুর্নীতিবিরোধী গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বিষয়টি শুধু একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি দুদকের অনুসন্ধান প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির ওপর এক বড় আঘাত। তাদের মতে, কুতুবউদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পুনরায় নিরপেক্ষভাবে তদন্তের পাশাপাশি অতীতে কেন অনুসন্ধান থেমে গিয়েছিল, কারা সেই ফাইল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল এবং কোন অনৈতিক সুবিধার ভিত্তিতে অভিযোগ নিষ্পত্তি করা হয়েছিল, সেটিও প্রকাশ্যে আনা উচিত।
বিশিষ্টজনদের ভাষায়:
“অভিযোগকারী মারা গেছেন কি না, সেটি মুখ্য নয়; মুখ্য হলো অভিযোগে দুর্নীতির সত্যতা ছিল কি না। যদি অভিযোগে উপাদান থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব তা অনুসন্ধান করা। অন্যথায় দুদকের এই ‘ক্লিনচিট’ দেওয়ার সংস্কৃতি দুর্নীতিবিরোধী লড়াইকে দেশের মানুষের কাছে সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ করে তুলবে।”
বিষয় : নজরবিডি সংবাদ দুদক, অনুসন্ধান বাণিজ্য, কুতুবউদ্দিন আহমেদ, অর্থপাচার, এনভয় গ্রুপ, শেলটেক, অবৈধ সম্পদ, দুর্নীতি দমন কমিশন, ক্লিনচিট বিতর্ক, আর্থিক কেলেঙ্কারি ACC, Anti Corruption Commission, Kutubuddin Ahmed, Money Laundering, Envoy Group, Sheltech, Illegal Wealth, ACC Corruption, Clean Chit Controversy, Financial Scam

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন