নজর বিডি
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

লোহাগড়ায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রক্ষানীনগর গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে এক মাদক ব্যবসায়ীর ঘরবাড়ি ভাঙচুর করেছে ক্ষুব্ধ গ্রামীবাসী। 

রবিবার (২১ জুন) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই মাদক ব্যবসায়ীর নাম হিরু শেখ ও স্ত্রী জাহানা বেগম। তিনি ইউনিয়নের ব্রক্ষানীনগর গ্রামের বাসিন্দা।

গ্রামবাসীর অভিযোগ, ব্রক্ষানীনগর গ্রামের হিরু শেখ ও তার স্ত্রী জাহানা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। এনিয়ে এলাকাবাসী একাধিকবার প্রতিবাদ ও সতর্ক করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। মাদকের কারণে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে যাতায়াতকারীদের ওপর নজরদারি শুরু করে। অভিযোগ রয়েছে, রবিবার রাতে এক যুবক হিরু শেখের বাড়ি থেকে তার স্ত্রী জাহানা বেগমের নিকট থেকে গাঁজা কিনে বের হন। 

পরে স্থানীয় কয়েকজন যুবক ওই ব্যক্তির কাছ থেকে বিষয়টি জানতে পারেন হিরু শেখের স্ত্রী জাহানা বেগম গাঁজা বিক্রয় করেছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হিরু শেখের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে নলদী পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানান, “মাদক ব্যবসার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। অনেক পরিবার সমাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা আরও বলেন,অভিযুক্ত হিরুকে একাধিকবার মাদক ব্যবসা বন্ধ করার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু মাদক ব্যবসা বন্ধ না করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এরই বহিঃপ্রকাশ হিসেবে এ ভাঙচুরের ঘটনা ঘটে।”

অভিযুক্ত হিরু শেখ বলেন, “গ্রামের ২০-২৫ জন যুবক আমার বাড়িতে এসে অভিযোগ করেন যে, আমার স্ত্রী এক যুবকের কাছে গাঁজা বিক্রি করেছি। তারা ওই যুবককে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসে। এরপর তারা আমার ঘরবাড়ি ভাঙচুর করে। এছাড়া আমার জামাইয়ের মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।”

গাঁজা বিক্রির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হিরু শেখ বলেন, “প্রায় পাঁচ মাস আগে আমি জেল থেকে বের হয়েছি। এরপর থেকে এসব কাজ ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই।”

তিনি আরও জানান, “গাঁজা সেবনের অভিযোগে পূর্বে তিনি কারাভোগ করেছিলেন। তবে বর্তমানে তিনি মাদক  বিক্রয় বা সেবনের সাথে জড়িত নন বলে দাবি করেন।”

নলদী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই মো. আজিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”#

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগড়ায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত