মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: দেশব্যাপী ঘোষিত সতর্ক কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে মিছিলটি মুকসুদপুর সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ; ছবি: নজরবিডি
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী সতর্ক অবস্থানে থেকে কর্মসূচি পালন করছেন। মুকসুদপুরের এই বিক্ষোভ মিছিলও সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ।
নেতারা আরও জানান, যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তারা মাঠে থেকে জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে অবস্থান অব্যাহত রাখবেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন