নজর বিডি

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন, সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে দুপুরে। ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার সুযোগ নিয়ে আকস্মিকভাবে দৌড়ে পালিয়ে যান আশাব উদ্দিন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুলিশের চোখের সামনে দিয়েই হাওয়া হয়ে যান এই হত্যা মামলার আসামি। এরপর চারদিকে শোরগোল পড়লেও ততক্ষণে আসামি উধাও হয়ে যায়। 

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়িতে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন, সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম, এএসআই খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্র হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি এবং ভাকুর্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আশাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হয়।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে দুপুরে। ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাদের চরম গাফিলতি ও উদাসীনতার সুযোগ নিয়ে আকস্মিকভাবে দৌড়ে পালিয়ে যান আশাব উদ্দিন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে পুলিশের চোখের সামনে দিয়েই হাওয়া হয়ে যান এই হত্যা মামলার আসামি। এরপর চারদিকে শোরগোল পড়লেও ততক্ষণে আসামি উধাও হয়ে যায়। 

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত