দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে বসে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী ভ্যাটসহ রুপার দাম নিচে দেওয়া হলো ২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা।
ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সমন্বয় করার কারণে এই দর পতন হয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর।
বিষয় : নজরবিডি সংবাদ Gold Price Drop, BAJUS, Gold Price Bangladesh, 22 Karat Gold, Silver Price Bangladesh, Bangladesh Jewellers Samity, Gold Market News, Gold Price 2026 সোনার দাম কমলো, বাজুস, স্বর্ণের দাম ২০২৬, ২২ ক্যারেট সোনা, রুপার দাম, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, তেজাবি সোনা, জুয়েলারি ব্যবসা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পাকা সোনা) ও রুপার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে বসে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী ভ্যাটসহ রুপার দাম নিচে দেওয়া হলো ২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৯৭৪ টাকা।
ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের সমন্বয় করার কারণে এই দর পতন হয়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

আপনার মতামত লিখুন