নজর বিডি
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। 

আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন নড়াইল জেলায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত মঙ্গলবার (২৩ জুন) পেশাগত দায়িত্ব পালন করার সময় জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন হয়েছে, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং হামলাকারীদের দ্রæত আইনের আওতায় আনতে হবে।’ 

ক্ষোভ প্রকাশ করে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।#

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। 

আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিন নড়াইল জেলায় কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক এ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত মঙ্গলবার (২৩ জুন) পেশাগত দায়িত্ব পালন করার সময় জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতন হয়েছে, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের পরিবেশ নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং হামলাকারীদের দ্রæত আইনের আওতায় আনতে হবে।’ 

ক্ষোভ প্রকাশ করে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত