নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফল বাস্তবায়নের লক্ষ্যে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. পার্থ প্রতিম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় কালিয়া উপজেলাতেও আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ৩১৩টি কেন্দ্রে প্রায় ২১ হাজার ৭০০ শিশুকে এবং কালিয়া পৌরসভার আওতায় ৩৩টি কেন্দ্রে প্রায় ২ হাজার ৮০০ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে, যা শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহŸান জানানো হয়।#
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন