নজর বিডি
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

কালিয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করতে নড়াইলের কালিয়ায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শ্রাবনী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। 

বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়ায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করতে নড়াইলের কালিয়ায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শ্রাবনী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, “তামাক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তামাকজনিত রোগ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি প্রয়োজন। 

বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত