মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কাশালিয়া গ্রামের বাসিন্দা মো. বালা মিয়া।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
লিখিত বক্তব্যে মো. বালা মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি কাশালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, “আজ থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”
তবে সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি সবসময় সচেতন থাকবেন বলে জানিয়েছেন। একইসঙ্গে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে জমা দেওয়া তার লিখিত পদত্যাগপত্রে এসব বিষয় উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন