নজর বিডি
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

মুকসুদপুরে ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের ৭০০টিরও বেশি ওয়ালটন প্লাজায় একযোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

এরই অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুর ওয়ালটন প্লাজা শাখায় বুধবার (২৪ জুন) দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। একই সময়ে সারাদেশের সকল ওয়ালটন প্লাজায় আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন ওয়ালটনের মাননীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করেন।

মুকসুদপুর ওয়ালটন প্লাজার আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর নূর স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাঈমুল হক নেহাল (এমবিবিএস, ঢাকা; সিএমইউ)।

ক্যাম্পে আগত সেবাগ্রহীতাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুকসুদপুর ওয়ালটন প্লাজার শো-রুম ম্যানেজার কাজেম আলী। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ আয়োজনে মুকসুদপুর ইসলামীয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্বিক সহযোগিতা প্রদান করে।

আয়োজকরা জানান, মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ালটনের এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত