রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন নড়াইলের সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় নড়াইল আদালত চত্বরে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক আল-আমিন, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়েরুল আরেফিন রানা, রাজু আহমেদ ও তানজির হোসেন।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সময় ‘সাংবাদিক নির্যাতনের বিচার চাই, নিরাপত্তা চাই’ এবং ‘মবের শিকার সাংবাদিক’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন