নজর বিডি

পাকা আমের মালাই কুলফি

পাকা আমের মালাই কুলফি

গরমের দুপুরে পাকা আমের সুস্বাদু মালাই কুলফি ছোট-বড় সবারই প্রিয়। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।

পাকা আম: ২টি (ভালো মানের ও আঁশহীন হলে ভালো) ঘন দুধ: ১ কাপ গুঁড়া দুধ: ৩-৪ টেবিল চামচ, দুধের সর: ২ টেবিল চামচ, চিনি: স্বাদমতো

তৈরির পদ্ধতি

১. আমের প্রস্তুতি: প্রথমে পাকা আমগুলোর ওপরের অংশ (মুখের দিকটা) সাবধানে কেটে নিন। এরপর ছুরির সাহায্যে আমের ভেতর থেকে আঁটিটি বের করে ফেলুন। খেয়াল রাখবেন যেন আমের খোসা বা বাইরের অংশটি ছিঁড়ে না যায়।

২. মালাই তৈরি: একটি পাত্রে দুধ, গুঁড়া দুধ, দুধের সর এবং স্বাদমতো চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন এবং পুরোপুরি ঠান্ডা হতে দিন।

৩. ফিলিং: এবার তৈরি করা ঘন মিশ্রণটি আমের ভেতর পর্যন্ত ঢেলে দিন। আম ভর্তি হয়ে গেলে কেটে রাখা আমের মুখটি দিয়ে আবার বন্ধ করে দিন। প্রয়োজনে টুথপিক ব্যবহার করে মুখটি আটকে দিতে পারেন।

৪. ফ্রিজিং: আম দুটিকে সোজা করে একটি গ্লাসে বসিয়ে ফ্রিজের নরমালে অথবা ডিপ ফ্রিজে সারারাত বা অন্তত ৫-৬ ঘণ্টা রেখে দিন। এতে মালাইটি পুরোপুরি জমে যাবে।

৫. পরিবেশন: কুলফি জমে গেলে ফ্রিজ থেকে বের করুন। এবার সাবধানে আমের খোসাটি ছুড়ি দিয়ে তুলে ফেলুন। এরপর গোল গোল স্লাইস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার আমের মালাই কুলফি।

টিপস:

আম কেনার সময় শক্ত ও মিষ্টি দেখে কিনলে কুলফি ভালো জমে। আপনি চাইলে মিশ্রণের সাথে সামান্য এলাচ গুঁড়া বা জাফরান মেশাতে পারেন, এতে দারুণ ঘ্রাণ আসবে।

বিষয় : নজরবিডি সংবাদ আমের কুলফি, মালাই কুলফি, আইসক্রিম রেসিপি, আমের রেসিপি, ডেজার্ট, Mango Kulfi, Malai Kulfi, Ice Cream Recipe, Mango Recipe, Dessert

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাকা আমের মালাই কুলফি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

গরমের দুপুরে পাকা আমের সুস্বাদু মালাই কুলফি ছোট-বড় সবারই প্রিয়। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করা যায়।

পাকা আম: ২টি (ভালো মানের ও আঁশহীন হলে ভালো) ঘন দুধ: ১ কাপ গুঁড়া দুধ: ৩-৪ টেবিল চামচ, দুধের সর: ২ টেবিল চামচ, চিনি: স্বাদমতো

তৈরির পদ্ধতি

১. আমের প্রস্তুতি: প্রথমে পাকা আমগুলোর ওপরের অংশ (মুখের দিকটা) সাবধানে কেটে নিন। এরপর ছুরির সাহায্যে আমের ভেতর থেকে আঁটিটি বের করে ফেলুন। খেয়াল রাখবেন যেন আমের খোসা বা বাইরের অংশটি ছিঁড়ে না যায়।

২. মালাই তৈরি: একটি পাত্রে দুধ, গুঁড়া দুধ, দুধের সর এবং স্বাদমতো চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে নিন এবং পুরোপুরি ঠান্ডা হতে দিন।

৩. ফিলিং: এবার তৈরি করা ঘন মিশ্রণটি আমের ভেতর পর্যন্ত ঢেলে দিন। আম ভর্তি হয়ে গেলে কেটে রাখা আমের মুখটি দিয়ে আবার বন্ধ করে দিন। প্রয়োজনে টুথপিক ব্যবহার করে মুখটি আটকে দিতে পারেন।

৪. ফ্রিজিং: আম দুটিকে সোজা করে একটি গ্লাসে বসিয়ে ফ্রিজের নরমালে অথবা ডিপ ফ্রিজে সারারাত বা অন্তত ৫-৬ ঘণ্টা রেখে দিন। এতে মালাইটি পুরোপুরি জমে যাবে।

৫. পরিবেশন: কুলফি জমে গেলে ফ্রিজ থেকে বের করুন। এবার সাবধানে আমের খোসাটি ছুড়ি দিয়ে তুলে ফেলুন। এরপর গোল গোল স্লাইস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার আমের মালাই কুলফি।

টিপস:

আম কেনার সময় শক্ত ও মিষ্টি দেখে কিনলে কুলফি ভালো জমে। আপনি চাইলে মিশ্রণের সাথে সামান্য এলাচ গুঁড়া বা জাফরান মেশাতে পারেন, এতে দারুণ ঘ্রাণ আসবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত