নজর বিডি

নিরাপদ খাদ্য উদ্ভাবনে এসিআই ফুডস ও বিসিএসআইআরের সমঝোতা স্মারক

দেশের ভোক্তাদের জন্য আরও নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন এবং উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

সম্প্রতি বিসিএসআইআর-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এসিআই ফুডস লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই এবং বিসিএসআইআরের পক্ষে সচিব বেনজীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো খাদ্যপণ্যের মান উন্নয়ন ও পুষ্টিগুণ নিশ্চিত করা। চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করবে। এছাড়া এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সেমিনার আয়োজন এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও প্রসারিত হবে।

এ সময় বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা. হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং এসিআই ফুডসের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মো. নাজিমুল ইসলাম ও বিজনেস ম্যানেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের খাদ্যশিল্পে গবেষণাভিত্তিক পণ্য উদ্ভাবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, যার সুফল পাবেন সাধারণ ভোক্তারা।

বিষয় : নজরবিডি সংবাদ এসিআই ফুডস, বিসিএসআইআর, সমঝোতা স্মারক, খাদ্য নিরাপত্তা, পুষ্টিগুণ, গবেষণা, বাংলাদেশ খাদ্যশিল্প ACI Foods, BCSIR, Memorandum of Understanding (MoU), Food Safety, Nutritional Value, Research, Bangladesh Food Industry

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নিরাপদ খাদ্য উদ্ভাবনে এসিআই ফুডস ও বিসিএসআইআরের সমঝোতা স্মারক

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

দেশের ভোক্তাদের জন্য আরও নিরাপদ, পুষ্টিগুণসমৃদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য উদ্ভাবন এবং উন্নয়নের লক্ষ্যে এসিআই ফুডস লিমিটেড এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

সম্প্রতি বিসিএসআইআর-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এসিআই ফুডস লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই এবং বিসিএসআইআরের পক্ষে সচিব বেনজীর আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো খাদ্যপণ্যের মান উন্নয়ন ও পুষ্টিগুণ নিশ্চিত করা। চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান মানসম্মত ও নিরাপদ খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করবে। এছাড়া এই সমঝোতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ, সেমিনার আয়োজন এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও প্রসারিত হবে।

এ সময় বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, সদস্য (উন্নয়ন) আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা. হোসনে আরা বেগম, আইএফএসটির পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ এবং এসিআই ফুডসের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মো. নাজিমুল ইসলাম ও বিজনেস ম্যানেজার চৌধুরী তাসমিয়াহ্ জাবীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের খাদ্যশিল্পে গবেষণাভিত্তিক পণ্য উদ্ভাবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, যার সুফল পাবেন সাধারণ ভোক্তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত