রাজধানীর উত্তরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘মৌসুমী ফল উৎসব ২০২৬’। শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস)-এর উদ্যোগে প্যান ডি এশিয়া কনভেনশন হলে এই বর্ণিল আয়োজন সম্পন্ন হয়। সোসাইটির সকল সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় রূপ নেয়।
উত্তরা পাবনা সোসাইটির সভাপতি মো: মহিউল ইসলাম শামসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ ও এর বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে পাবনা জেলার ঐতিহ্য ও সোসাইটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য, পাবনা-৫।জনাব মো: ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল (কেন্দ্রীয় কমিটি)। জনাব মো: মাসুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল (কেন্দ্রীয় কমিটি)। জনাব মহিনুর রহমান বাদল, সাধারণ সম্পাদক, উত্তরা পাবনা সোসাইটি (ইউপিএস), ঢাকা।
উত্তরা পাবনা সোসাইটির সাধারণ সম্পাদক মহিনুর রহমান বাদল জানান, প্রতি বছরের ন্যায় এবারও সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে এই ফলের উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সোসাইটির সদস্যবৃন্দ সপরিবারে উপস্থিত থেকে উৎসবটিকে প্রাণবন্ত করে তোলেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন